গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, উপজেলার হেতিমগঞ্জ এলাকায় বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি বিয়ানীবাজারের চারখাই এলাকায় বলে পুলিশ জানিয়েছে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি বলেন, সিলেট জকিগঞ্জ সড়কের পশ্চিম বাজারে একটি মালবাহী ট্রাককে জকিগঞ্জ থেকে সিলেটগামী মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডারে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তিনজন পুড়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।