ক্যাটাগরি

খাগড়াছড়িতে ঝরনার কূপে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নিহতরা হলেন- সদর উপজেলার রুইখই চৌধুরী পাড়ার প্রিতম
দেবনাথ (২৩) ও তার খালাত ভাই লক্ষ্মীপুর জেলার তপু চন্দ্র দাশ (২৪)।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তারা মারা যান বলে মাটিরাঙ্গা
থানার ওসি মোহাম্মদ আলী জানান।

তিনি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, দুপুরে দুই ভাই মোটরসাইকেলে
করে ঝরনা এলাকায় ঘুরতে যান। এ সময় তারা পাহাড় ধরে ঝরনার ওপরের অংশে ওঠেন। হঠাৎ পা পিছলে
কূপে পড়ে যান। সাঁতার না জানায় তারা আর উঠতে পারেননি বলে পুলিশ অনুমান করছে।

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সন্তোষ ধামাই জানান,
বিকালে স্থানীয় বাসিন্দারা পানিতে মরদেহ ভাসতে দেখে। পরে মাটিরাঙ্গা থানার পুলিশ ও
সেনাবাহিনীর সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।