ক্যাটাগরি

আয়েশা খানমের মৃত্যুতে স্পিকারের শোক

সংসদ সচিবালয়ের এক
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার প্রয়াতের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত
পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

দীর্ঘ দিন ক্যান্সারের
সঙ্গে লড়াই করে আসা আয়েশা খানম শনিবার ভোরে মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ছাত্র ইউনিয়নের সাবেক
সহসভাপতি আয়েশা খানম বাষট্টির ছাত্রআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ
সব আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন।

পৃথক শোকবার্তায় সংসদ
উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ
নূর-ই-আলম চৌধুরী তার মৃত্যুতে  গভীর শোক ও
দুঃখ প্রকাশ করেছেন।

নারী নেত্রী আয়েশা
খানমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারী ঐক্য পরিষদের লুৎফুন নেসা খান বিউটি, বাংলাদেশের
সমাজতান্ত্রিক দল বাসদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামসহ বিভিন্ন সংগঠন।