যুক্তরাষ্ট্র সরকার ২০২০ সালের মধ্যে দেশটির দুই কোটি মানুষকে টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু বাস্তবতা তার থেকে অনেক বেশি ভিন্ন। শুক্রবার নতুন বছরের প্রথম দিন পর্যন্ত দেশটির মাত্রা ২৮ লাখ মানুষকে কোভিড-১৯ এর টিকার দুই ডোজের প্রথমটি দেওয়া সম্ভব হয়েছে।
মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা স্বাস্থ্যসেবা কর্মী এবং নার্সিংহোমের বাসিন্দা এবং কর্মীদের শুরুতে কোভিড-১৯ এর টিকা দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। অর্থাৎ প্রতি ৯৫০ জন আমেরিকানের মধ্যে একজন এ রোগে প্রাণ হারিয়েছেন।
দেশটিতে শুক্রবার এক লাখ ২৫ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। যা একদিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার নতুন রেকর্ড।
যুক্তরাষ্ট্রের মধ্যে এখন ক্যালিফোর্নিয়ায় দৈনিক সংক্রমণ এবং মৃত্যু সব থেকে বেশি হচ্ছে।