নবাবগঞ্জ থানার এসআই মো. লিয়াকত জানান, ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনজির আহমেদ প্রান্তিক নামের ওই যুবকের মৃত্যু হয়।
প্রান্তিক (২০) উপজেলা সদর কলাকোপা
ইউনিয়নের বাগমারা গ্রামের মহসিন উদ্দিন পলাশের ছেলে ও ঢাকার ধানমন্ডির আইডিয়াল কলেজের বিজ্ঞান
বিভাগের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
আহত আলভী (২০) একই ইউনিয়নের জালালপুর
গ্রামের মো. আজমের
ছেলে এবং দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক
শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র । তাকে ইসলামী
ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রান্তিকের ছোট চাচা
মেজবা উদ্দিন পরাগ জানান, আলভী প্রান্তিকের ঘনিষ্ঠ বন্ধু।
নিহতের চাচা পরাগ বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “বৃহস্পতিবার
রাতে আলভীকে নিয়ে বাবার মোটর সাইকেলে করে ঘুরতে বের হয় প্রান্তিক। মোটর সাইকেলের
চালকের আসনে ছিল প্রান্তিক আর আলভী পেছনে বসা ছিল।
পরে রাত ১১টার দিকে বাড়ি
ফেরার পথে প্রান্তিকদের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরও
একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এ সময় প্রান্তিক ও আলভী ছিটকে
পড়ে আহত হয়।“
পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে পাশের উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা
তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে জাসান পরাগ।
এসআই লিয়াকত বলেন,
দুর্ঘটনার পর পুলিশ মোটর সাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেনি।