ক্যাটাগরি

ফিল্ডিং করতে পারলে খেলবেন ওয়ার্নার

কুঁচকির চোটে সিরিজের প্রথম দুই টেস্ট খেলতে পারেননি ওয়ার্নার। নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান নিশ্চিত নন, ম্যাচ শুরুর আগে শতভাগ ফিট হতে পারবেন কি না।

চার ম্যাচের সিরিজে এখন ১-১ সমতায়। আগামী বৃহস্পতিবার শুরু হবে দুই দলের তৃতীয় টেস্ট। ঘরের মাঠ সিডনিতে খেলতে মুখিয়ে আছেন ওয়ার্নার। শনি ও রোববারের অনুশীলনে পরখ করে নিতে চান নিজেকে। জানালেন, ফিল্ডিংয়ে কতটা স্বচ্ছন্দ এর ওপর নির্ভর করছে তার খেলা।

“আমি মনে করি, এটা (ফিল্ডিং) পুরোটাই স্মার্টনেসের ব্যাপার। যদি অনুভব করি, নিজের কাজ করতে পারছি…মাঠে কোনো সমস্যা হচ্ছে না…আমার মনে হয়, এর ওপর নির্ভর করছে আমার খেলা, না খেলা।”

“জানি, রানিং বিটুইন দা উইকেটের কাজ চালিয়ে নিতে পারব এবং আমার যে শট আছে সেগুলোও খেলতে পারব। ডানের ও বাঁয়ের বল ধরার আমার যে সামর্থ্য আছে, সেটা করতে পারব কিনা… সেই সুযোগগুলো কাজে লাগাতে আমাকে আরও ক্ষিপ্র হতে হবে।”