ক্যাটাগরি

বিএনপি-জামায়াতের টাকায় সরকারবিরোধী ষড়যন্ত্র: মাইনুল

শনিবার সন্ধ্যায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নগর যুবলীগ আয়োজিত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নিখিল বলেন, “নিজেদের মধ্যে কোলাহল না করে ঐক্যবদ্ধ হন। শপথ গ্রহণ করুন। নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক জিয়া লন্ডনে বসে এই অঞ্চলে অর্থ ব্যয় করেছে। এই অঞ্চলে অসংখ্য মাদ্রাসা।

“হাটহাজারী মাদ্রাসার যিনি হযরত আহমদ শফী,
তিনি সারাদেশে অসংখ্য মাদ্রাসা গড়ে তুলেছিলেন। সেই মানুষটিকে কিভাবে কি প্রক্রিয়ায় তাকে এই পৃথিবী থেকে বিদায় করা হলো নিশ্চয় আপনারা জানেন।”

যুবলীগ সাধারণ সম্পাদক নিখিল বলেন, “সেই ষড়যন্ত্রকারী কারা?
সেই ষড়যন্ত্রকারী হলো শাপলা চত্বরের ষড়যন্ত্রকারীরা। বাবুনগরী-মামুনুল হকের গ্রুপরা সেই ষড়যন্ত্রকারী। তারা সেদিন যেমন শাপলা চত্ত্বরে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন, ঠিক তেমনিভাবে নতুন করে ওই কওমী মাদ্রাসাকে নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি-জামায়াতের থেকে অর্থ নিয়ে আবার সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

“মামুনুল হকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেমনিভাবে ইসলামের সেবক তেমনিভাবে শ্রমিক কৃষক মেহনতি মানুষের সেবক। তেমনিভাবে এদেশের সকল ধর্ম-বর্ণের মানুষের সেবক। বাংলাদেশ আজ আমার নেত্রীর নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। উনার সতত-দৃঢ়তার কারণে সমুদ্র থেকে মহাকাশে লাল-সবুজের পতাকা পতপত করে উড়ছে। এই পতাকায় যদি কোনো আঘাত করা হয় তার দাঁদভাঙা জবাব দেয়ার জন্য যুবলীগ প্রস্তুত আছে।”

আলেম-ওলামাদের উদ্দেশ্যে নিখিল বলেন,
“এই কওমী মাদ্রাসাকে কেউ স্বীকৃত্তি দিচ্ছিল না। তখন আমার নেত্রী তাদের সনদের স্বীকৃতি দিয়েছেন। তিনি মডেল মসজিদ ও মাদ্রাসা গড়ে তুলছেন। করোনার সময়ে সব শ্রেণি পেশার মানুষের মত আলেমদের প্রতিও মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে।”

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।  

নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সভায় নগর আওয়ামী সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, দক্ষিণের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, নগর কমিটির চার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম ও মাহাবুবুল হক সুমন বক্তব্য রাখেন।