পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য
গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান
বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা
বলে না।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে প্রেমিক প্রেমিকারা প্রিয়জনকে খুশি রাখতে ফোনে
কথা বলুন। স্বাস্থ্যহানির যোগ আছে। বিরোধী মনভাবের মানুষদের এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝদিকে
মনকে স্থির রেখে পারিবারিক দায়িত্ব পালন করুন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা
আছে। সপ্তাহের শেষদিকে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন। কাজে বাঁধা আসতে পারে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের মানুষের মাঝে খুশি খোঁজার
চেষ্টা করুন। ছাত্রছাত্রীদের জন্য সময়টা ভালো, পড়াশোনায় অগ্রগতি হবে। সপ্তাহের মাঝদিকে
শারীরিক ক্ষমতা বুঝে কাজ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষদিকে দাম্পত্য
কলহ মিটে যাবে। ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে স্ত্রী-সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ পেতে পারেন।
নতুন বাড়ির তৈরি পরিকল্পনার জন্য সময়টা শুভ। সপ্তাহের মাঝদিকে শৈল্পিক সৃজনশীলতা আপনাকে
প্রসংশার পাত্র বানাবে। কারও জুটে যেতে পারে অপ্রত্যাশীত পুরষ্কারও। সপ্তাহের শেষদিকে
অতিরিক্ত কাজে নিজেকে না জড়িয়ে বিশ্রাম নিন। সাক্ষাৎসূচি পুননির্ধারণ করুন।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে অর্থ সংক্রান্ত সমস্যাগুলো মোকাবেলা করে যান,
সাফল্য খুব দূরে নেই। সঙ্গীর হৃদয় জয় করতে সক্ষম হবেন। সপ্তাহের মাঝদিকে বাড়ি তৈরির
কাজে খরচ বাড়তে পারে। অভিভাবকদের পরামর্শ কার্যকর হবে। সপ্তাহের শেষদিকে শিশুদের সঙ্গে
সময় কাটালে দারুণ কিছু অভিজ্ঞতা অর্জন করবেন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২১ অগাস্ট) সপ্তাহের শুরুতে সামাজিক কাজে সমৃদ্ধি বাড়বে। পাওনা টাকা আদায়
হওয়ার সম্ভাবনা আছে। সপ্তাহের মাঝদিকে আত্মীয় ও সহকর্মীদের কাছ থেকে যথেষ্ট সম্মান
ও সমর্থন পাবেন। সপ্তাহের শেষদিকে জমি কিংবা ভিন্ন কোনো বিনিয়োগ করতে পারেন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে আয়ের থেকে ব্যয় বেশি
হতে পারে। নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন। কৃষির সঙ্গে যারা জড়িত তাদের এখন উন্নতির
সময়। সপ্তাহের মাঝদিকে ঘনিষ্টজনদের সহযোগিতায় কিছু ব্যবসায়ী আর্থিকভাবে লাভবান হতে পারেন। দীর্ঘস্থায়ী সম্ভাবনাময় বিনিয়োগের দিকে
নজর দিন। সপ্তাহের শেষদিকে সবান্ধব ভ্রমণের যোগ আছে। বয়সে ছোট কাউকে সাহায্য করতে হতে
পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে দীর্ঘদিনের কোনো আশা
পূরণ হতে পারে। বন্ধুদের থেকে সামান্য দূরত্ব রাখলেই ভালো করবেন। বেড়াতে গিয়ে অপদস্থ
হতে পারেন। সপ্তাহের মাঝদিকে কোনো সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকার সুবাদের প্রভাবশালী
ব্যক্তির সান্নিধ্য মিলতে পারে। সপ্তাহের শেষদিকে মিষ্টি ব্যবহারে মানুষের মন জয় করতে
পারবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে কারও নতুন চাকরির সুযোগ
আসতে পারে। দূরে থাকা কোনো আত্মীয়ের কাছ থেকে আসা অপ্রত্যাশিত সংবাদ পরিবারে খুশির
জোয়ার বয়ে আনতে পারে। সপ্তাহের মাঝদিকে শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল করতে হতে
পারে। সপ্তাহের শেষদিকে বুদ্ধির যথাযথ প্রয়োগে সাফল্য আসবে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে উচ্চশিক্ষা বিষয়ক কোনো কাজ সম্পন্ন হতে
পারে। নতুন উদ্যোম আর উৎসাহ নিয়ে কাজে নেমে পড়তে হবে। সপ্তাহের মাঝদিকে অতীত বিনিয়োগ
থেকে বড় ধরনের উপকার পেতে পারেন। সপ্তাহের শেষদিকে ব্যয় বেড়ে যেতে পারে, খরচের হাত
সামলান।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। যারা
বিদেশে ব্যবসা করেন, তাদের জন্য এখন শুভ সময়, আর্থিকভাবে লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা
সামনে। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে মনযোগ বাড়বে আশ্চর্যজনকভাবে, কর্মকর্তার শুভদৃষ্টি
পাবেন। সপ্তাহের শেষদিকে উচ্চাকাঙ্ক্ষাগুলোকে অগ্রাধিকার দিন, তাকে বাস্তব করার জন্য
কাজে নেমে পড়ুন, দু্র্দান্ত ফল পাবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে আপনার পদ্ধতিতে উদার
হন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোবাসাপূর্ণ সময় কাটান। যানবাহন চালানো কিংবা চড়ার ক্ষেত্রে
সাবধান থাকতে হবে। সপ্তাহের মাঝদিকে কাজের সুবাদে বিদেশযাত্রা হতে পারে। সপ্তাহের শেষদিকে
কর্মক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে শারীরিক অসুস্থতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত
থাকতে পারেন। ব্যবসায় ভালো খবর পেতে পারেন, নতুন বিনিয়োগ আসতে পারে। সপ্তাহের মাঝদিকে
সঠিক স্বাস্থ্য সেবা ও যত্নের কল্যাণে সুস্থ হয়ে উঠবেন। সপ্তাহের শেষদিকে সন্তানদের
ভবিষ্যতের জন্য কিছু করার পরিকল্পনা করতে পারেন।
আরও পড়ুন