ক্যাটাগরি

ঢাকা উত্তরে এলইডি সড়কবাতি বসছে

এই এলডিইডি বাতি ডিএনসিসি এলাকার বাসিন্দাদের জন্য ইংরেজি নববর্ষের
উপহার বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার আগারগাঁওয়ের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে
ডিএনসিসি এলাকায় এলইডি সড়কবাতি সরবরাহ ও স্থাপন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন
তিনি।

আগারগাঁওয়ে শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্মার্ট এলইডি সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম। ছবি: আসিফ মাহমুদ অভি

আগারগাঁওয়ে শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্মার্ট এলইডি সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম। ছবি: আসিফ মাহমুদ অভি

আতিকুল ইসলাম বলেন, “প্রকল্পের শুরুতে ৪২ হাজার এলইডি লাইট
স্থাপনের কথা থাকলেও তা বাড়ানো হয়েছে। এতে
খরচ বাড়েনি।

“সমপরিমান
অর্থ ব্যয় করে আমরা ৪৬ হাজার ৪১০টি লাইট স্থাপন করব। কোনো
প্রকল্পে এটি একটি নজিরবিহীন ঘটনা। ইউরোপ
থেকে আনা প্রতিটি বাতির আয়ুষ্কাল ২২ বছর। এই
বাতিগুলো চোখের জন্য সম্পূর্ণ নিরাপদ।”

আগারগাঁওয়ে শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্মার্ট এলইডি সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ছবি: আসিফ মাহমুদ অভি

আগারগাঁওয়ে শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্মার্ট এলইডি সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ছবি: আসিফ মাহমুদ অভি

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, “অন্ধকার থেকে
আলোর দিকে যাত্রায় ডিএনসিসির উদ্যোগ আজ আরম্ভ হল।

“ঢাকা
শহরে অনেক সমস্যা ছিল,
অনেক সমস্যার সমাধান হয়েছে। আগামীতে
ঢাকা শহরকে একটি দৃষ্টিনন্দন ও বসবাস উপযোগী শহরে রূপান্তরিত করার জন্য যার যার অবস্থান
থেকে কাজ করব।”

এ সময় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনের সড়কে এলইডি বাতি স্থাপন
প্রকল্প উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ডিএনসিসির প্রধান
নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল
আমিরুল ইসলাম, এলইডি
সড়কবাতি সরবরাহ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম, বাংলাদেশ স্থপতি
ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেনসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার আগারগাঁও এলাকায় শুক্রবার উত্তর সিটি করপোরেশনের স্মার্ট এলইডি সড়কবাতি সরবরাহ ও স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার আগারগাঁও এলাকায় শুক্রবার উত্তর সিটি করপোরেশনের স্মার্ট এলইডি সড়কবাতি সরবরাহ ও স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা। ছবি: আসিফ মাহমুদ অভি

ডিএনসিসি জানিয়েছে, এ প্রকল্পে ব্যয় হচ্ছে ৩৬৯ কোটি টাকা। ২০২১
সালের মধ্যে এসব বাতি সড়কে স্থাপন করা হবে। এ প্রকল্প
বাস্তবায়ন করছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি।

এসব বাতি ও যন্ত্রাংশ তৈরি করেছে ফিলিপস। প্রতিটি
বাতির জন্য ১০ বছরের ওয়ারেন্টি রয়েছে। বাতিগুলো
স্থাপনের পর আগামী পাঁচ বছর তা মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। সেন্ট্রাল
মনিটরিং সিস্টেমের মাধ্যমে বাতিগুলো কেন্দ্রীয়ভাবে জ্বালানো-নেভানো এবং আলো কমানোর
ব্যবস্থা থাকবে। কোথাও বাতি বন্ধ থাকলে কেন্দ্র থেকে
তার অবস্থান জানা যাবে।