ক্যাটাগরি

পেটের পীড়ায় সেল্তার বিপক্ষে নেই রামোস

পয়েন্ট হারিয়ে ২০২০
সাল শেষ করা রিয়াল শনিবার মুখোমুখি হবে সেল্তার। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ম্যাচটি
শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

নতুন কোচ আর্জেন্টিনার
এদুয়ার্দো কৌদেতের অধীনে যেন উড়ছে সেল্তা। লিগে সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে
তারা, অন্যটি ড্র। এসময় ১৪ গোল করার বিপরীতে খেয়েছে মাত্র তিনটি। তাদের বিপক্ষে অভিজ্ঞ
ডিফেন্ডার রামোসকে ছাড়াই দল দিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

রামোসের অনুপস্থিতিতে
এর আগে সেন্ট্রাল ডিফেন্স সামলেছিলেন নাচো। এবারও রাফায়েল ভারানের সঙ্গী হতে পারেন
তিনি।

রামোস ছাড়া সেল্তার
বিপক্ষে নেই শুধু লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া রদ্রিগো।