রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তারা মারা যান বলে রাজপাড়া থানার ওসি
মাজহারুল ইসলাম জানান।
তিনি বলেন, নববর্ষ
উপলক্ষে শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে রাজশাহী শহরের হোসনীগঞ্জ এলাকায় তারা মদপান
করেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে রাতেই সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার ভোরে তিনজন, বিকালে একজন ও রাতে আরও একজন মারা যান।
তারা হলেন- হোসনীগঞ্জ
এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া
এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫),বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫),
হেতমখাঁ এলাকার লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও কাদিরগঞ্জ এলাকার সেলিম আহমেদের
ছেলে মুন আহমেদ (১৮)।
তাদের মধ্যে ফয়সাল
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক।
রাজশাহীতে ‘বিষাক্ত মদপানে’ তিনজনের মৃত্যু
এছাড়া আরও চারজন হাসপাতালে
চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস।
তিনি বলেন, “প্রচণ্ড অ্যাসিডিটি
ও বমি হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তারা মদপান করার কথা চিকিৎসকদের জানিয়েছেন।”