ক্যাটাগরি

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, কয়েকজন নিহত

এ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসএএনএ শনিবার জানিয়েছে।

নিহতদের মধ্যে দুটি শিশু ও তুরস্ক সমর্থিত বেশ কয়েক যোদ্ধা আছেন বলে এসএএনএর প্রতিবেদনে বলা হয়েছে। শিশু দুটির মা আহত হয়েছেন। 

তুরস্ক ২০১৯ সালে চালানো এক অভিযানে সিরিয়ার কুর্দিশ ওয়াইপিজি যোদ্ধাদের হটিয়ে শহরটির নিয়ন্ত্রণ নেয়। তুরস্ক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী কিছু বিদ্রোহী গোষ্ঠীর পৃষ্ঠপোষক। দেশটি কুর্দিদের ওয়াইপিজিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।