র্যাব-১ সম্প্রতি
তাকে গ্রেপ্তার করেছে বলে সোমবার ভূমি মন্ত্রণালয়
এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানিয়েছে।
এতে
বলা হয়, গত ৩১ ডিসেম্বর রাজধানীর বিমানবন্দর থানা এলাকা কশাইবাড়ী রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়দানকারী প্রতারক সাজিদকে গ্রেপ্তার করে।
র্যাব-১ জানায়, আসামী নিজেকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা জনসংযোগ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। ভূমি মন্ত্রণালয়ে কর্মরত তহসিলদারদের চাকরিচ্যুত করার হুমকি দিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয় সাজেদুর ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) পরিচয় দিয়ে বেশ কিছু প্রতারক চক্রের সক্রিয় সদস্য কিছুদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা, মাদক ব্যবসাসহ নানাবিধ অপরাধ সংগঠিত করে আসছিল। এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছিল এবং পত্রিকায় বেশ কয়েকবার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
র্যাব এ বিষয়ে ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করার ফলে সাজিদ নামে এক প্রতারককে গ্রেপ্তার করে।
ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনের সকল পর্যায়ে প্রতারণার ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছে, এছাড়া সাধারণ জনগণকেও এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করেছে।