আইনমন্ত্রী আনিসুল হকের কোনো ফেইসবুক আইডি নেই বলে মন্ত্রণালয় জানিয়েছে।
সোমবার আইন
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনমন্ত্রীর নিজস্ব কোনো ফেইসবুক আইডি না
থাকলেও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তার নামে
বেশ কিছু ভুয়া ফেইসবুক আইডি খোলা হয়েছে।
“এসব ফেইসবুক
আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, যা আইনমন্ত্রীর
দৃষ্টিগোচর হয়েছে।”
ঢাকার গুলশান
থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি নং- ২২৫) করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ
করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একজন কর্মকর্তা
জানান, আইনমন্ত্রীর প্রটোকল অফিসার মন্ত্রীর পক্ষে গুলশান থানায় জিডি করেন।