দেশের শীর্ষ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে ৭ হাজার ৬০০ জন ভোক্তার মধ্যে পরিচালিত জরিপের ভিত্তিতে পুরস্কারের জন্য বিজয়ী ব্র্যান্ড নির্ধারণ করা হয়। নিয়েলসন বাংলাদেশ এই জরিপ পরিচালনা করে এবং এতে প্রতিষ্ঠানটির নিজস্ব পর্যালোচনাও অন্তর্ভুক্ত ছিল।
এই অর্জন নিয়ে গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব বলেন, “এই অর্জনে পুরো গ্রামীণফোন পরিবার আমাদের গ্রাহক ও পার্টনারদের প্রতি কৃতজ্ঞ। আমাদের গ্রাহকদের প্রতি দায়িত্ব পালনে আমরা আরও প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি বলেন, “বিভিন্ন প্রতিকূলতার কারণে ২০২০ সাল আমাদের সবার জন্য বেশ আলাদা ছিল। এই সময়ে আমাদের পুরো টিম গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে একনিষ্ঠভাবে কাজ করেছে। এ রকম অভূতপূর্ব একটি দুর্যোগ মোকাবেলা করার জন্য আমরা আমাদের পার্টনারদের সাথে মিলে আমাদের গ্রাহক এবং সমগ্র বাংলাদেশের মানুষের জন্য বেশ কিছু অভিনব সেবা নিয়ে আসতে সচেষ্ট ছিলাম।
“আমাদের গ্রাহকদের সেবা প্রদান করতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমরা আমাদের নেটওয়ার্ক ভেন্ডর, প্রডাক্ট ডিস্ট্রিবিউটর, তাদের মাঠকর্মী এবং রিটেইল নেটওয়ার্কের কাছে কৃতজ্ঞ।”
সাজ্জাদ হাসিব বলেন, “আমাদের সাফল্য শুধুমাত্র আমাদের নয়, বরং তা আমাদের গ্রাহক এবং পার্টনারদের আস্থার পরিচায়ক। বাংলাদেশের ডিজিটাল কানেক্টিভিটি পার্টনার হিসেবে নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে আমরা আমাদের গ্রাহকদের প্রয়োজনীতা পূরণের জন্য সব সময় ইন্টারনেটভিত্তিক সহজ সমাধান আনার চেষ্টা করেছি।”
২০০৮ সালে চালু হওয়া বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২০ সালে ৩৭টি বিভাগে ১০৫টি ব্র্যান্ডকে স্বীকৃতি দিয়েছে।