প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলায় সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশ শেষে ব্যানার, ফেস্টুন, জাতীয় পাতাকা, দলীয় পতাকা ও লাল পতাকা সুসজ্জিত একটি শোভাযাত্রা নিয়ে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটির নেতা-কর্মীরা।
জাসদ ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান ননীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি নুরুল আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মুক্তাদির।
জাসদ ছাত্রলীগের সাবেক
সভাপতি শিরীন আখতার বলেন, “বাংলাদেশ, স্বাধীনতা ও ছাত্রলীগ এই তিনটি শব্দ অবিচ্ছেদ্য। ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করা যায় না।
সেই ইতিহাসকে ধারণ করে ছাত্রলীগের বর্তমান প্রজন্মের নেতা-কর্মীদের
সমাজবদলের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।