ক্যাটাগরি

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

সোমবার বিকালে
উপজেলার শিমুলতলীতে জিয়ার মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র
দেব জানান।

নিহত মোটরসাইকেল
চালক আশিব হোসেন (২৭) বগুড়া উপ-শহরের প্রয়াত গোলাম রব্বানীর ছেলে।

আহত মোটরসাইকেল
আরোহী মানিক হোসেন (৩০) একই এলাকার প্রয়াত খলিলুর রহমানের ছেলে। তাকে জয়পুরহাট আধুনিক
জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি পলাশ চন্দ্র
দেব জানান, বিকালে আশিব ও মানিক মোটরসাইকেলযোগে এই মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে হিলি
বাজারে যাচ্ছিলেন। পথে শিমুলতলী এলাকার জিয়ার মোড়ে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের
সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আশিব হোসেনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত
মানিক হোসেনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান বলে জানান ওসি।