ক্যাটাগরি

ঝালকাঠীতে একজনকে কুপিয়ে হত্যা

নলসিটি থানার পরিদর্শক আব্দুল হালিম জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কে তাকে হত্যা করা হয়।

নিহত রুম্মান বিশ্বাস ওই উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার আব্দুস সত্তার বিশ্বাসের ছেলে। কীর্তনখোলা নদীতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজায় ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতেন তিনি।

রুম্মানের চাচাত ভাই মুন্না বিশ্বাস বলেন, রুম্মান বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় তাকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি, জমিজমা সংক্রান্ত বিরোধ ও চাঁদাবাজিসহ নানা কারণে তাদের সঙ্গে হামলাকারীদের বিরোধ রয়েছে।

এর জেরে তাকে হত্যা করা হয়েছে বলে তার অভিযোগ।

পরিদর্শক হালিম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ খুনি গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।