ক্যাটাগরি

পি কে হালদারের সহযোগী শংখ ব্যাপারী রিমান্ডে

শংখ ব্যাপারীকে সোমবার আদালতে হাজির করে পিকে
হালদারের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার তিন দিনের রিমান্ডের আবেদন
করে দুদক।

মামলার শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ
জজ কে এম ইমরুল কায়েশ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে দুদকের আদালত কর্মকর্তা মো. জুলফিকার জানান।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দুপুরে দুদকের কেন্দ্রীয়
কার্যালয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অর্থপাচারে পিকে হালদারকে সহযোগিতা ও
সংশ্লিষ্টতার অভিযোগে শংখ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট করে
বিদেশে পালিয়ে যাওয়া পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

২৯ ডিসেম্বর ধানমণ্ডির দুটি ফ্ল্যাটসহ পিকে
হালদারের স্থাবর সম্পদগুলো ক্রোকের জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী
কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন করা হয়।