ক্যাটাগরি

শেরপুরে আবার বাস বন্ধ

শেরপুর
বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানান, শেরপুর থেকে ঢাকা যাওয়ার
পথে ময়মনসিংহে তাদের বাস আটকে দেওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছেন।

রোববার
সকাল ১০টা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান।

তবে
কেন তাদের বাস আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

গত
২৩ ডিসেম্বর একই অভিযোগ তুলে শেরপুরের সঙ্গে দূরপাল্লার সব বাস বন্ধ রাখা হয়। তার চার
দিন পর আবার বাস চালানো শুরু করেন মালিকরা।