ক্যাটাগরি

নিউ মার্কেটে গ্যাস থাকছে না মঙ্গলবার

সোমবার তিতাসের এক
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা গলি নিউ মার্কেট এলাকায় পাইপলাইন নির্মাণ কাজের
টাই-ইন এর জন্য ৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গাউছিয়া, নিউ
মার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির
গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সংস্কার কাজের
জন্য গত সপ্তাহেও ওই এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হয়।

তিতাসের জনসংযোগ কর্মকর্তা
মির্জা মাহবুব হোসেন বলেন, ওই এলাকায় একটি সংস্কার কাজের জন্য পর পর দুইবার গ্যাস বন্ধ
করতে হয়েছে।

“তবে আগামীকাল লম্বা
সময়ের জন্য গ্যাস যাবে। তবে এই সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আমরা আশা করছি।”