ক্যাটাগরি

পঞ্চগড়ে জমি দখলের মামলায় ইউপি চেয়ারম্যান হাজতে

মামলায় বাদীপক্ষের
আইনজীবী আহসান হাবিব জানান, সোমবার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মতিউর রহমান এই
আদেশ দেন।

গ্রেপ্তার কুদরত-ই-খুদা
মিলন বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মামলার বরাত
দিয়ে আহসান হাবিব বলেন, গত বছরের ১৩ মার্চ ইউপি  
চেয়ারম্যান ও তার লোকজন বাংলাবান্ধায় বাদী আব্দুল হামিদের ব্যবসায়িক প্রতিষ্ঠান
আমিনুর ট্রেডার্স দখল নিতে হামলা চালান। হামলায় আব্দুল হামিদের স্ত্রী আমেনা বেগম ও
আইনুল হকের স্ত্রী সালেকা ‘গুরুতর’ আহত হন।

আব্দুল হামিদ
এই ঘটনায় ১৬ মার্চ মিলনসহ ১২ জনের নামে আদালতে মামলা দায়ের করেন।

ওসি জানান,
মামলায় উচ্চ আদালত ও সংশ্লিষ্ট নিম্ন আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষে সোমবার ওই ইউপি
চেয়ারম্যানসহ পাঁচজন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

“আদালত চেয়ারম্যান
ও আরেক আসামি সাইদুল ইসলামের জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন; বাকি
তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেন।”

আসামিপক্ষের
আইনজীবী আবু বকর সিদ্দিক, হকিকুল ইসলাম হকি, নবিউর রহমান আপেল জামিন শুনানিতে অংশ নেন।