ক্যাটাগরি

পর্বতারোহী রেশমার মৃত্যু: মাইক্রোচালকের বিচারের প্রক্রিয়া শুরু

পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণের পর সোমবার
মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম
দেবব্রত বিশ্বাস।

এদিন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য
ছিল। কিন্তু আসামি পক্ষের সময়ের আবেদন করলে তাতে সাড়া দিয়ে শুনানির নতুন দিন ঠিক করে
দেন বিচারক।

এছাড়া আসামি জব্দ গাড়িটি তার নিজ জিম্মায় নেওয়ার
আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন বলে ওই আদালতের পেশকার আশুতোষ ভৌমিক জানিয়েছেন।

গত ৭ অগাস্ট চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে
সাইকেল নিয়ে চলার সময় মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন রেশমা। তার ভগ্নিপতি মো. মনিরুজ্জামান
তখন মামলাটি করেন।

মামলার পর গত ১৮ অগাস্ট মোহাম্মদ নাঈম নামে
এক চালককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

তার চার দিন পর ২২ অগাস্ট রাজধানীর শাহজাহানপুর
থেকে সালামকে গ্রেপ্তার এবং তার টয়োটা মাইক্রোবাসটি জব্দ করা হয়।

পুলিশ হেফাজতে জিজ্ঞসাবাদের পর ৩০ অগাস্ট ঘটনার
দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন সালাম।

এরপর গত ৫ অক্টোবর শেরেবাংলা নগর থানার এসআই
(নিরস্ত্র) মো. মোবারক আলী আগে গ্রেপ্তার নাঈমকে বাদ দিয়ে সালামকে আসামি করে মামলার
অভিযোগপত্র দেন।