মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, রোববার
বিকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রাম থেকে রাজু সাহা (২৪) নামে এই
তরুণের লাশ উদ্ধার করেন তারা।
রাজু ওই গ্রামের বাসিন্দা।
রাজুর মা অরুনা সাহা বলেন, তাদের বাড়িতে নতুন ঘর
নির্মাণের কাজ চলছে। এক মিস্ত্রি শনিবার রাতে রাজুকে ফোন করে ডেকে নেন। পরে রাজু
নিখোঁজ হয়।
“রোববার নির্মাণাধীন ঘরের পাশে অস্থায়ীভাবে বানানো
টয়লেটের মধ্যে ইটের খোয়ার নিচে চাপা দেওয়া অবস্থায় রাজুর মরদেহ দেখতে পাই।”
মিস্ত্রিদের সঙ্গে রাজুর দ্বন্দ্ব বেধেছিল বলে তার বড়
ভাই সুমন সাহা অভিযোগ করেছেন।
পুলিশ সুপার মো. আলিমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন
করেছেন।
ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
ঘটনা তদন্ত করা হচ্ছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ
হাসপাতালের মর্গে পাঠানো হবে।