এই সময় র্যাবের
পাল্টা গুলিতে হামলাকারীদের একজনও আহত হন বলেও র্যাব জানিয়েছে।
সোমবার দুপুরে
উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী মেহেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন
র্যাব সদস্য মাসুদুর রহমান, র্যাব অভিযানকারী দলের গাড়ি চালক আপন বড়ুয়া এবং ‘মাদক
ব্যবসায়ী’ তোফাজ্জল ইসলাম শাকিল।
আহত
তিনজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর
হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযান
পরিচালনাকারী র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন
মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন খবর পেয়ে বেলা ১২টার দিকে মেহেরপুর গ্রামের ‘মাদক
ব্যবসায়ী’ আক্তার মিয়ার বাড়িতে অভিযান চলাকালে আক্তার মিয়া ও তার ছেলে তোফাজ্জল
হোসেন শাকিলসহ ১০/১২ জন লোক দা, লাঠি নিয়ে অতর্কিতে হামলা চালায়।
“তাদের
অস্ত্রের আঘাতে র্যাব সদস্য মাসুদুর রহমান, গাড়ি চালক আপন বড়ুয়া আহত হন।
আত্মরক্ষার্থে মাসুদুর রহমান পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি চালালে ‘মাদক ব্যবসায়ী’
তোফাজ্জল ইসলাম শাকিল গুলিবিদ্ধ হন।”
তোফাজ্জল হোসনের দুই উরু ও তলপেটের নিচে আঘাতের চিহ্ন রয়েছে
এই ঘটনায়
মাধবপুর থানায় মাদক ও র্যাবের উপর হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে
তিনি জানান।
যোবায়ের আরও
জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ তোফাজ্জল হোসেন শাকিল ও
তার বাবা আক্তার হোসেনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একশ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার
করা করেছে।
মাধবপুর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান বলেন, তোফাজ্জল হোসনের দুই উরুতে ও তলপেটের
নিচে আঘাতের চিহ্ন রয়েছে।