ক্যাটাগরি

মিডল্যান্ড ব্যাংকের সাত শাখা-উপশাখা উদ্বোধন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, গুলশানস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান আনুষ্ঠানিকভাবে শাখাগুলোর উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন এবং রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রীদওয়ানুল হক।

নারায়ণগঞ্জের ফতুল্লা, লক্ষ্মীপুর সদর, ঢাকার রূপনগর ও মতিঝিল, সিরাজগঞ্জের শাহজাদপুর, নোয়াখালীর চাটখিল এবং রাজশাহীতে ব্যাংকটির একটি শাখা ও ছয়টি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, নতুন সাত শাখা-উপশাখার ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য উপশাখা, নিয়ন্ত্রণকারী শাখাগুলোর ব্যবস্থাপকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।