মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ থানার সামনে পরিত্যক্ত জায়গায় মর্টার শেল দুইটি বিস্ফোরণ ঘটানো হয়।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ২০২০ সালের ৪ মার্চ বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামে মাটির নিচ থেকে মর্টার শেল দুইটি উদ্ধার করা হয়।
“উদ্ধারের পর এগুলো থানার সংরক্ষণাগারে রাখা হয়। বিশেজ্ঞ দলের উপস্থিতিতে মঙ্গলবার বিকালে বিস্ফোরণ ঘটিয়ে মর্টার শেল দুইটি নিষ্ক্রিয় করা হয়।”
মর্টার শেল দুইটি মুক্তিযুদ্ধের সময়কালের বলে পুলিশের ধারণা।