ইতালিয়ান চ্যাম্পিয়নরা সোমবার এক বিবৃতিতে জানায়, ২৯ বছর বয়সী এই ফুটবলারের শরীরে হালকা উপসর্গ দেখা গেছে এবং আইসোলেশনে আছেন তিনি।
সেরি আয় রোববার রাতে উদিনেজের বিপক্ষে ইউভেন্তুসের ৪-১ গোলে জেতা ম্যাচে ৮৩ মিনিট পর্যন্ত খেলেন সান্দ্রো।
নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় সান সিরোয় এসি মিলানের মুখোমুখি হবে আন্দ্রেয়া পিরলোর দল।
১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিলান। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে শিরোপাধারী ইউভেন্তুস।