বুধবার
সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। আবহাওয়া অধিপ্তরের ‘বাংলাদেশ আঞ্চলিক
আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্পের আওতায় আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি
জোরদারকরণ (কম্পোনেন্ট এ) প্রকল্প’ নিয়ে বৈঠকে আলোচনা হয়।
সংসদ
সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের কাজে ব্যবহৃত হবে এমন যন্ত্রপাতি
যেন দেশে স্থাপন করা হয় এবং সেইসঙ্গে প্রকল্পের আধুনিকায়নের কাজ ভালোমতো তদারকি করা
হয়, সে বিষয়ে সুপারিশ করা হয় বৈঠকে।
বৈঠকের
কার্যপত্র থেকে জানা যায়, ‘বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্পের আওতায়
আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ (কম্পোনেন্ট এ) প্রকল্পের মোট
প্রাক্কলিত ব্যয় ৫২০ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তা ৪৬২ কোটি
৯৩ লাখ টাকা। বাকি ৫৭ কোটি ২২ লাখ টাকা সরকারি অর্থায়ন।
২০১৬
সালের জুলাই মাসে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসে।
এ
প্রকল্পের মাধ্যমে ২০০টি উপজেলায় স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া যন্ত্র স্থাপন, চারটি বিভাগীয়
শহরের ওয়াসা অফিসে ৬৫টি স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্র স্থাপন এবং ৩৫টি সনাতন পর্যবেক্ষণাগারে
স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্র স্থাপন করা হবে।
এছাড়া
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন করে নিরাপদ বিমান উড্ডয়ন
ও অবতরণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সাহায্য করা হবে।
উর্ধ্বাকাশের
আবহাওয়ার উপাত্ত সংগ্রহের জন্য ১১টি আন্তর্জাতিক মানের পোর্টেবল হাইড্রোজেন গ্যাস জেনারেটর
স্থাপন করা হবে। গ্লোবাল টেলিকমিউনিকেশন সুইচিং সিস্টেমের আধুনিকায়ন হবে।
এছাড়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিজ্ঞান বিভাগ স্থাপনে পরামর্শক সেবা ও যন্ত্রপাতি ক্রয়ের
মাধ্যমে সহযোগিতা করা হবে এ প্রকল্পের আওতায়।
কমিটির
সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্ব কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস
উদ্দিন মোল্লাহ্, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন এবং নাহিদ ইজাহার খান বৈঠকে
অংশ নেন।