ক্যাটাগরি

করোনাভাইরাস: সিটির আরও ৩ জন আক্রান্ত

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিগ
কাপ সেমি-ফাইনালের দিন সকালে এক বিবৃতিতে এই খবর দিয়েছে সিটি। আক্রান্ত দুই খেলোয়াড়
হলেন রিজার্ভ গোলরক্ষক স্কট কার্সন ও তরুণ মিডফিল্ডার কোল পালমার।

লিগ ও যুক্তরাজ্য সরকারের স্বাস্থ্যবিধি মেনে আক্রান্তদের
আইসোলেশনে রেখে নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে সিটি।

এর আগে দলটির ছয় জন কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছিলেন। গত
রোববার প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের দলে ছিলেন না তারা।

একই কারণে গত সপ্তাহে এভারটনের বিপক্ষে সিটির ম্যাচ স্থগিত
করা হয়েছিল।

সিটি ছাড়াও প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে তাদের লিগ প্রতিপক্ষ
নিউক্যাসল ইউনাইটেড, শেফিল্ড ইউনাইটেড ও ফুলহ্যাম শিবিরে।

দুই দফা পরীক্ষা শেষে গত মঙ্গলবার নতুন করে ৪০ জনের কোভিড-১৯
পজিটিভ হওয়ার কথা জানায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।