ক্যাটাগরি

নওগাঁয় ভুয়া চিকিৎসককে জরিমানা

উপজেলার কুজাইল বাজার সংলগ্ন হিন্দুপাড়ায় মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।

রাশেদুল বলেন,“ দীর্ঘদিন ধরে ওই গ্রামের লিয়াকত সরকারের বাড়িতে অনুমোদনবিহীন ছয় শয্যার অবৈধ চিকিৎসালয় স্থাপন করে অর্শ্ব (পাইলস) রোগের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন একই গ্রামেরত খোকন সরকার ওরফে সুইটম্যানের স্ত্রী অমলা সরকার।

‘গোপনে খবর পেয়ে ওই চিকিৎসালয়ে অভিযান চালিয়ে ‘হাতুড়ে ডাক্তার’ অমলা সরকারকে ১০ হাজার টাকা ও অনুমোদনবিহীন চিকিৎসা কেন্দ্র হিসেবে ভাড়া দেওয়ায় বাড়ির মালিক লিয়াকত সরকারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।”

এর আগেও ওই বাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এবার তাদের অনুমোদনবিহীন চিকিৎসালয় সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সহকারী কমিশনার।