ক্যাটাগরি

পাটকল শ্রমিকনেতা সরদার মোতাহার মারা গেছেন

বুধবার
সকালে বার্ধক্যজনিত কারণে খালিশপুর কোহিনূর মোড়ে বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
বলে তার বড় ছেলে সঙ্গীতশিল্পী আতাহার টিটো জানিয়েছেন।

সরদার
মোতাহার কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি এবং প্লাটিনাম জুটমিল সিবিএর সাবেক
সভাপতি ছিলেন।

আতাহার
টিটো জানান, বার্ধক্যজনিত কারণে তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সকালে নাস্তার
জন্য ডাকতে গেলে দেখেন তার মৃত্যু হয়েছে।

আসর
নামাজের পর খালিশপুর প্লাটিনাম জুটমিল কলোনী ফুটবল মাঠে জানাজা শেষে নগরীর গোয়ালখালী
কবরস্থানে তাকে দাফন করা হবে বলেন টিটো।

মৃত্যুকালে
তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।