চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলামিন সরোয়ার জানান, বুধবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের কেএম ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত হাসিবুল শেখ (৩) ওই এলাকার শেখ ফারুকের ছেলে।
হাসিবুলের বাবা বলেন, তার সঙ্গে ভাত খেয়ে হাসিবুল বাইরে বের হয়। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে তার স্ত্রী আশেপাশে খোঁজ করতে থাকে।
“পরে বাড়ি থেকে ২৫ মিটার দূরে একটি ডোবায় হাসিবুলকে পরে থাকতে দেখে দেখি। তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা হাসিবুলকে মৃত ঘোষণা করেন।“
চিকিৎসক আলামিন বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই আলামিনের মৃতূ হয়।”