বুধবার ৩৬টি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ তাদের এক মাসের জামিন দেয়।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। সঙ্গে ছিলেন গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাসেম।
আইনজীবী কায়সার কামাল পরে সাংবাদিকদের বলেন, “জামিনের মেয়াদ শেষে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।”
গত বছর ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। সেদিন দুপুরে উত্তরায় একটি ভোটকেন্দ্রের সামনে বোমাবাজি হয়।
এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানো হয় সেদিন। এসব ঘটনায় ৯টি থানায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে মোট ১৬টি মামলা করে পুলিশ।
বাস পোড়ানোর জন্য সে সময় বিএনপিকেই দায়ী করন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, তাদের ফাঁদে ফেলতে ‘ক্ষমতাসীনরাই’ বাস পুড়িয়েছে।
আরও পড়ুন
গাড়ি পোড়ানো: ‘ছবি দেখে’ বিএনপির ৩ জন গ্রেপ্তার
বাসে আগুন: এক ফোনালাপ সংসদে শোনালেন প্রধানমন্ত্রী