বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক যৌথ অধিবেশনে নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় রিপাবলিকান ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালিয়ে ভাংচুর করে, এ সময় অন্তত চার জন নিহত হন।
২০০ বছরের বেশি সময়ের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীকের ওপর চালানো সবচেয়ে মারাত্মক হামলা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ হামলার ঘটনার পর এক বিবৃতিতে দেওয়া প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাট ওবামা বলেন, “ক্যাপিটলে আজকের সহিংসতার ঘটনা আমাদের জাতির জন্য বড় ধরনের অসম্মান ও লজ্জার মূহুর্ত হিসেবে ইতিহাস ঠিক মনে রাখবে, যা উস্কে দিয়েছেন একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যিনি একটি বৈধ নির্বাচনের ফল নিয়ে ভিত্তিহীনভাবে মিথ্যা বলে চলছেন।”
ইউএস ক্যাপিটল হিস্টোরিক্যাল সোসাইটির তথ্য মতে, ১৮১৪ সালে ব্রিটিশ সেনাবাহিনী পুড়িয়ে দেওয়ার পর থেকে গণতন্ত্রের প্রতীকে পরিণত হওয়া এ ভবনটিতে এটিই ছিল সবচেয়ে ক্ষতিকারক হামলা।
Former President Obama placed blame directly on President Trump for the violence in and around the U.S. Capitol on Wednesday, calling it “a moment of great dishonor and shame for our nation” https://t.co/dFs9Wu11e1
— The Wall Street Journal (@WSJ) January 7, 2021