ক্যাটাগরি

ই-সার্ভিস কমিটি পুনর্গঠন

মন্ত্রিপরিষদ
বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) আহ্বায়ক করে এই কমিটি পুনর্গঠনের আদেশ জারি করেছে
মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ
বিভাগের অতিরিক্ত সচিব (সংস্কার অনুবিভাগ), সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চিফ ইনোভেশন অফিসার
ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক ও
টেলিযোগাযোগ বিভাগের একজন করে প্রতিনিধিকে (যুগ্মসচিবের নিচে নয়) কমিটিতে সদস্য হিসেবে
রাখা হয়েছে।

এছাড়া
এসপায়ার টু ইনোভেশন (এটুআই) প্রকল্প পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রতিনিধি
(পরিচালকের নিচে নয়), বিটিসিএলের প্রতিনিধি (উপ-ব্যবস্থাপকের নিচে নয়) এবং বিটিআরসির
প্রতিনিধিকে (পরিচালক) কমিটির সদস্য করা হয়েছে।

মন্ত্রিপরিষদ
বিভাগের যুগ্মসচিব (ই-গভর্নেন্স) কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটিকে
বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থাগুলোর তথ্য বাতায়ন হালনাগাদকরণ বিষয়ক
অগ্রগতি পরিবীক্ষণ এবং সরকারি ই-মেইল, ভিডিও কনফারেন্সিং, ই-নথির ব্যবহার মূল্যায়ন
ও পরিবীক্ষণ করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়,
বিভাগ, অধিদপ্তর ও সংস্থাগুলোর গৃহীত উদ্ভাবন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা
ও পরিবীক্ষণ এবং সেবা সহজীকরণ বিষয়ক কার্যক্রম বাস্তবায়নের সমন্বয়ের দায়িত্বও এই কমিটিকে
দেওয়া হয়েছে।

এছাড়া
সরকারি ও স্বায়ত্ত্বশাসিত দপ্তরগুলোর ই-সার্ভিসের সম্প্রসারণ বিষয়ে সমন্বয়; সেবা প্রদানকারীদের
তথ্য প্রযুক্তি বিষ প্রশিক্ষণের কার্যক্রমের সমন্বয় এবং প্রতিবছর সেবা সহজিকরণ, অনুসরণীয়
দৃষ্টান্ত ও উদ্ভাবন সংক্রান্ত তথ্যগুলো ওয়েবসাইটে হালনাগাদ করতে হবে এই কমিটিকে।

কমিটিকে
প্রতিমাসে অন্তত একবার সভায় মিলিত হয়ে এসব বিষয়ে অগ্রগতি পর্যালোচনা ও পরিবীক্ষণ করতে
বলা হয়েছে।

কমিটি
প্রয়োজনে যে কাউকে সদস্যকে হিসেবে কো-অপ্ট করতে পারবে এবং যে কোনো সদস্যকে আমন্ত্রণ
জানাতে পারবে বলে আদেশে বলা হয়েছে।