ক্যাটাগরি

ফার্স্ট ফাইন্যান্সের এমডি তুহিন রেজাকে দুদকের জিজ্ঞাসাবাদ

বৃহস্পতিবার
সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান
কার্যালয়ে দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান তাকে
জিজ্ঞাসাবাদ করেন।

তুহিন
রেজার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দুদকের এক কর্মকর্তা জানান, তিনি বাংলাদেশ ব্যাংকের
চাকরিবিধি লঙ্ঘন করে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডে চাকরি নেন।

এছাড়া
প্রতিষ্ঠানটিতে কর্মকর্তা/কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি করাসহ প্রতিষ্ঠানের
অর্থ আত্মসাতের অভিযোগেও রয়েছে তার বিরুদ্ধে।

তুহিন
রেজার বিরুদ্ধে ফার্স্ট ফাইনান্স লিমিটেডে জীবন বীমা করপোরেশনের মেয়াদোত্তীর্ণ
মেয়াদি আমানতের সুদসহ প্রায় ৫০ কোটি টাকার তহবিল ফেরত না নেওয়ার অভিযোগও রয়েছে
বলে ওই কর্মকর্তা জানান।

পৃথক
অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত ২১ ও ২৮ ফেব্রুয়ারি তুহিন রেজাকে তলব করে চিঠি
পাঠান দুদক কর্মকর্তা গুলশান আনোয়ার।

জিজ্ঞাসাবাদ
শেষে দুদকের সামনে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি তুহিন
রেজা। দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় কয়েকটি টেলিভিশনের সংবাদকর্মীরা ভিডিও ও ছবি
নিতে গেলে তিনি বিরক্তিও প্রকাশ করেন।