বৃহস্পতিবার দুপুরে কাউখালি থানা পুলিশের একটি দল এই লাশ উদ্ধার করে।
কাউখালি থানার ওসি মো. শহীদুল্লাহ্ জানিয়েছেন, ঘাগড়া পুলিশ ফাঁড়ি থেকে প্রায়
দুইশ গজ পশ্চিমে এই লাশটি পাওয়া গেছে। স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেয়।
“তবে লাশটি অর্ধগলিত হওয়ায় এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রাও
এই বিষয়ে কিছু জানাতে পারছেন না।”
লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে বলে তিনি জানান।