২৯ বছর বয়সী জয়াসুরিয়ার লঙ্কান ক্রিকেট ছাড়ার
বিষয়টি শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট নিশ্চিত করে।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন
জয়াসুরিয়া। ওয়ানডে অভিষেক হয় ওই বছরই,
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
দেশের হয়ে ১২ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি খেলেছেন জয়াসুরিয়া। ওয়ানডেতে ফিফটি
আছে একটি। দুই সংস্করণ মিলিয়ে বাঁ হাতি
এই ব্যাটসম্যান রান করেছেন ৪৩৬। অফ স্পিন
বোলিংয়ে তার আন্তর্জাতিক উইকেট ৬টি। গত বছর ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলা
টি-টোয়েন্টি হয়ে থাকল তার দেশের
হয়ে শেষ ম্যাচ।
ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার অবশ্য সমৃদ্ধ জয়াসুরিয়ার। ৮০টি প্রথম
শ্রেণির ম্যাচে ৪২.১০ গড়ে রান করেছেন প্রায় সাড়ে
পাঁচ হাজার। ১১ সেঞ্চুরির পাশে ফিফটি ৩১টি। বল হাতে উইকেট নিয়েছেন ১৯৩টি।
তার নামের পাশে লিস্ট
‘এ’ ম্যাচ ১৪০টি,
রান সাড়ে চার হাজারের কাছে। ব্যাটিং গড় ৩৬.৯৩, সেঞ্চুরি ৯টি ও ফিফটি
২৮টি। অফ স্পিনে উইকেট ১১৬টি।
ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে মোট ৮৮ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১২৩.১৪ স্ট্রাইক রেটে রান করেছেন এক হাজার ৭২৯। যেখানে তার সেঞ্চুরি একটি ও ফিফটি ১০টি। উইকেট নিয়েছেন ৫৩টি।
কদিন আগে হওয়া লঙ্কা
প্রিমিয়ার লিগের রানার্স-আপ গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন জয়াসুরিয়া।