ক্যাটাগরি

নভোএয়ারের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শনিবার নভোএয়ারের এক
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক
সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

২০১৩ সালে ৯ জানুয়ারি
অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু
করে নভোএয়ার। এখন এয়ারলাইন্সটির বহরে নিজস্ব সাতটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ রয়েছে।

মফিজুর রহমান বলেন,
“নভোএয়ার সব সময়ই যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদ ভ্রমণে যাত্রীদের
কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। সময় অনুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রী সেবার মান আরও
বাড়ানোর জন্য প্রতিনিয়ত নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

“নতুন বছরে পদার্পনে
অঙ্গীকার হবে, সম্মানিত যাত্রীদের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক
গন্তব্য সম্প্রসারণ, বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত
করা।”

নভোএয়ার বর্তমানে ঢাকা
থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন
ফ্লাইট পরিচালনা করছে।