তালতলী থানার ওসি
কামরুজ্জামান মিয়া বলেন, নয়দিন আগে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হলেও তারা
অভিযোগ পেয়েছেন শনিবার (৯ জানুয়ারি)।
রোববার সকালে আসামি জামাল
উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
ওসি কামরুজ্জামান মিয়া আরও
বলেন, “জামাল পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে।”
মামলার বাদী ওই কিশোরীর
বলেন, “আমরা বাড়িতে না থাকায় গত ১ জানুয়ারি পাশের বাড়ির মোতালেবের ছেলে জামাল আমার
প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে।”
তিনি বলেন, প্রথম
পর্যায়ে মেয়ে ওর দাদিকে বলার চেষ্টা করলেও তিনি বুঝতে পারেননি। পরে আরও কয়েকবার
বলার পর বুঝতে পারেন তারা। তাই মামলা করতে দেরি হয়েছে।