তার দপ্তর
থেকে জানানো হয়েছে,
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আওয়ামী
লীগের উপ দপ্তর সম্পাদক
সায়েম খান জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার
ভোরে আসাদুজ্জামান ভূঁইয়া লাকীর মৃত্যু
হয়। তার বয়স হয়েছিল
৭৩ বছর।
দেশ স্বাধীন হওয়ার আগে
পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন আসাদুজ্জামান ভূঁইয়া লাকী।
তার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নে। তিনি স্ত্রী ও দুই ছেলে
রেখে গেছেন।