জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার
এক অফিস আদেশ এই তথ্য জানিয়েছে।
সেখানে বলা হয়েছে, “বিদ্যামান
কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালের বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে
স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি প্রদান করা হল।”
সরকারি চাকুরেদের মধ্যে নবম
ও এর উপরের গ্রেডের কর্মচারীদের প্রতি বছর এসিআর জমা দিতে হয়। এবার থেকে নৈতিকতা ও
সততাকে প্রাধান্য দিয়ে এসিআরের নতুন ফরম চালু করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পাশাপাশি ২০১২ সালে প্রণীত
অনুস্বাক্ষর লিখন, প্রতিস্বাক্ষর ও সংরক্ষণ সংক্রান্ত অনুশাসনমালা বাতিল করে নতুন অনুশাসনমালা
জারি করা হয়েছে।
একজন কর্মকর্তা বলেন, নতুন
এসিআর ফরম জারির আগে যারা এ বছরের গোপনীয় অনুবেদন জমা দিয়েছেন অথবা স্বাস্থ্য পরীক্ষার
প্রতিবেদন নিয়েছেন তাদেরকে নতুন ফরম জমা দেওয়ার প্রয়োজন নেই।
জারিকৃত নতুন অনুশাসনমালা
ও ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।