সোমবার সকাল ৭টার দিকে শহরে নারুলী এলাকার চার রাস্তা মোড়ের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রোস্তম আলী বলেন, “বোনারপাড়াগামী ট্রেনটি বেশ কয়েকবার হর্ন দিলেও ট্রাকের চালক ট্রাক নিয়ে রেল লাইনের ওপরে উঠে যান।
“এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। তবে ট্রাক চালক লাফিয়ে পড়ায় তিনি প্রাণে বেঁচে যান।”
পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেন বলে রোস্তম আলী জানান।