গ্রেপ্তার রবিউল হোসেন
কলমিস্ত্রীর কাজ করেন। প্ল্লবীর উত্তর কালশীর সিরামিক কারখানায এলাকায় থাকতেন তারা।
পল্লবী থানার এসআই
নাঈমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে বাসায় স্ত্রী সেলিনা খাতুন
(৪০) ও স্বামী রবিউলের মধ্যে কথা কাটাকাটি হয়।
“টিনশেড ঘরের মধ্যে
দরজা আটকে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে রবিউল ঘর থেকে বের হয়ে যায়। তাদের বড় ছেলে
রেজা ঘরে ঢুকে দেখে তার মা চৌকির উপর কাঁথার নিচে। কাঁথা সরিয়ে দেখে তার মায়ের গলা
কাটা নিথর দেহ।
“সঙ্গে সঙ্গে রেজা
তার বাবাকে আটক করে পুলিশে খবর দেয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে
রবিউল স্ত্রীকে ‘হত্যার কথা স্বীকার করেছেন’ বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, সেলিনার
গ্রামের বাড়ি খুলনার রূপসায়। তার দুই ছেলের মধ্যে বড় রেজার বয়স আনুমানিক ২০ বছর।
এলাকায় দিনমজুরের কাজ করে ছেলেটি।