সোমবার ভোর রাতে ভালুকা
উপজেলার কাশর গ্রামের ভূইয়া পেপাস মিলের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
প্রয়াত মেহেদী হাসান (২১)
এ উপজেলার পাড়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গত ৭ তারিখে শ্রমিক হিসেবে এমিলে
যোগ দেন।
প্রতীকী ছবি
সিসিটিভির ভিডিও দেখে ভালুকা
থানার পরিদর্শক (তদন্ত) বলেন, ভোর রাতে কয়েকজন শ্রমিক কারখানায় কাজ করছিলেন। শীতের
ভোরে কাজের ফাঁকে ফাঁকে আবার কেউ কেউ বিশ্রামও নিচ্ছিলেন।
এ সময় এক শ্রমিক
কারখানার মেশিনের ফিতার উপরে বড় আকারের একটি কাগজের বান্ডিল রেখে যান। তখন সবার
অজান্তে মেহেদী ফিতার উপর রাখা কাগজের ওই বান্ডিলের ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়েন।
আনুমানিক ২০ মিনিট পরে
মেশিনের ফিতা ঘুরতে ঘুরতে কাগজের বান্ডিল মেশিনের ভেতরে ঢুকে যায়। এতে মেশিনের ভেতরের
পাখায় কাটা পড়ে মেহেদীর মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে
এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান
তিনি।
ভূইয়া পেপাস মিলের এডমিন
কর্মকর্তা আব্দুর রহিম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।