ফাইল ছবি
সোমবার বিতরণ সংস্থা
তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্প চাপজনিত সমস্যা নিরসনে মিরপুরের
পল্লবী, কালসি এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের স্থানে নতুন পাইপলাইন স্থাপন কাজের
টাই-ইন করা হবে।
এজন্য ১২ জানুয়ারি
মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর ১০ থেকে মিরপুর ১২ নম্বর সেক্টর
বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পাশের এলাকায় এবং মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে
মিরপুর ১৩ নম্বর সেক্টরের পানির ট্যাংক পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বের এলাকা ও সংলগ্ন
এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।