একটি
পত্রিকায় প্রকাশিত এই অ্যাপ সংক্রান্ত সংবাদ নিয়ে মঙ্গলবার এক প্রতিবাদলিপিতে এ
তথ্য জানানো হয়।
এতে
বলা হয়, প্রকাশিত খবরে এমআইএস বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমানের নাম উল্লেখ
করে বলা হয়েছে যে, কোভিড-১৯
ভ্যাকসিন নিবন্ধন অ্যাপ তৈরি করতে প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হচ্ছে।
“প্রকৃতপক্ষে
সংবাদটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এই সংবাদের প্রতিবাদ
জানাচ্ছে।”
বিষয়টির
ব্যাখ্যা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, “কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন অ্যাপটি
সরকারের আইসিটি বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব উদ্যোগে নিজস্ব জনবলের
মাধ্যমে তৈরি হচ্ছে,
যেখানে অর্থের কোনো সংশ্লিষ্টতা নেই। অ্যাপ তৈরিতে ৯০ কোটি টাকা খরচের বিষয়টি
সম্পূর্ণ ভিত্তিহীন।
“এই
অ্যাপটি পরিচালনার জন্য হোস্টিং খরচ, এনআইডি ভেরিফিকেশন এবং মাস্কিংসহ
এসএমএস পাঠাতে বছরে আনুমানিক ৯০ কোটি টাকা খরচ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা
করা হয়। তবে এনআইডি ভেরিফিকেশন এবং এসএমএস সরকারের অন্য বিভাগ করবে। এ কারণে ব্যয়
সংকোচনের সুযোগ রয়েছে এবং এ বিষয়ে আলোচনা চলমান আছে।”
এ
ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা.মিজানুর রহমান বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
”অ্যাপ তৈরিতে ৯০ কোটি টাকা খরচের সে সংবাদ এসেছে তা ঠিক নয়।
আইসিটি সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ বানিয়ে দিচ্ছে। আসলে অ্যাপ পরিচালনার জন্য একটা
অ্যাপ্রোক্সিমেট খরচ ধরা হয়েছিল। সরকার যদি মনে এসব খরচ ফ্রি করে দেবে তাহলে তো আর
খরচের ব্যাপারই থাকছে না। এটা নিয়েও কথা হচ্ছে।”