আসামিরা হলেন- জাকারিয়া ও একরামুল
হক ওরফে রাজু।
মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা
ডিবি পুলিশের পরিদর্শক দাউদ হোসেন দুই আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে
হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা
জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর
হাকিম বেগম মাহমুদা আক্তার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ
দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, মেয়র
শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণার বিষয়ে অভিযোগ করেন
মেয়রের এপিএস মনিরুল ইসলাম।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১
জানুয়ারি শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।
এ মামলা তদন্ত করে গোয়েন্দা পুলিশের
সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সংশ্লিষ্ট দল।