ক্যাটাগরি

কুষ্টিয়ায় মেয়ের ‘আত্মত্যার’ পর বাবার মৃত্যু

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, মঙ্গলবার
দুপুরে কুড়িপুল গ্রামে তারা মারা যান।

তারা হলেন- ওই গ্রামের অটোরিকশা চালক গোলাম মোস্তফা (৪৫)
ও মেয়ে শান্তনা খাতুন (২০)।

শান্তনার চাচাত ভাই আব্দুল মতিন বলেন, সকালে পারিবারিক
কলহের জেরে শান্তনার সাথে তার মায়ের বাগবিতণ্ডা হয়। বেলা ১২টার দিকে ঘরে গলায় দড়িতে
ঝুলতে দেখা যায় শান্তনাকে। তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ের মৃত্যু খবর শোনার পর অসুস্থ হয়ে পড়েন তার বাবা। পরে
হাসপাতালে তিনি মারা যান।

ছাড়াছাড়ির পর শান্তনা চার বছরের ছেলেকে নিয়ে বাবার বাড়িতে
থাকতেন তিনি জানান।

পরিদর্শক শুভ্র প্রকাশ বলেন, মেয়ের আত্মহত্যার পর তার
বাবা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার
মৃত্যু হয়। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।